এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের বিশেষ কোটায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা যুবদলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পাঁচটি ইউনিয়নে পাঁচটি রাস্তার ইট সোলিং (HBB) কাজের একটির শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ধাপে ধাপে একটি একটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকৃত রাস্তাটি হলো উপজেলা চত্তরের পিছনে বাইপাস সড়ক থেকে দক্ষিণ পাশে ফুল্লশ্রী ফকির বাড়ি পর্যন্ত বিস্তৃত। এই সড়কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগে এক নতুন গতি সঞ্চার হবে।
উক্ত উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি এবং সদস্য সচিব সাইফুল আলম সিপন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে যুবদল সর্বদা রাজপথে ও উন্নয়নকাজে সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা বেল্লাল ফকির,সিরাজ ফকির, জামাল ফকির, মোঃ রাসেল হাওলাদার সহ উপজেলা ও স্থানীয় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী এই উন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি ইউনিয়নগুলোর কাজও একইভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন।
অক্টোবর ৫, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৬
জুলাই ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।