এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
২০২৫-২০২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা খাতের আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজ বীজ, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ, উফশী আমন ধানের বীজ, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ, সার ও চারা বিতরণ করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান এবং দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, মো. রাশেদুল হক শামীম ও মো. বেনজির আহমেদ বাচ্চু। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুবিধাভোগী কৃষক এবং এলাকার সর্বস্তরের জনগণ সেখানে উপস্থিত ছিলেন।
উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা পরিদর্শন করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।