নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বাঁকা মাতুব্বর নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে হামলার উদ্দেশ্যে একটি পক্ষ বিপুল পরিমাণ লগি-বৈঠা মজুত করেছে—এমন গোপন তথ্য পায় পুলিশ। তথ্যের সত্যতা যাচাইয়ে বুধবার সন্ধ্যায় বাঁকা মাতুব্বরের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বাড়িটি থেকে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয় এবং বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, বিপুল পরিমাণ লগি-বৈঠা উদ্ধারের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা এসব লগি-বৈঠা প্রকৃতপক্ষে কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এ ঘটনার পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।