এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি.এস ডাঙ্গী গ্রামে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে মিশকাত শরীফ (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি এলাকায় নিজেকে ‘পীর’ হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় বিধবা ভাবী ও তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর উল্টো ভুক্তভোগী পরিবারের ঘর মেরামতের কাজেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মৃত বড় ভাইয়ের বসতভিটায় ঝড়ে বিধ্বস্ত একটি ঘর মেরামত করছিলেন শামসুন্নাহার (৫০)। এ সময় তার দেবর মিশকাত শরীফ ও তার দলবল সেখানে উপস্থিত হয়ে ঘরটিকে নিজেদের দাবি করে মেরামত কাজে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিশকাত শরীফ ও তার লোকজন শামসুন্নাহার এবং তার ছেলে নাজিব শাহকে (২৩) লাঠিসোঁটা ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। হামলায় আহত গৃহিনী ও তার ছেলেকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত গৃহিনী শামসুন্নাহার জানান, প্রায় ১৩ বছর আগে তিনি সাড়ে ১০ শতাংশ জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। কিন্তু তার দেবর মিশকাত শরীফ সম্প্রতি সেই জমি দাবি করে তাদের ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, মারধরের পর অভিযুক্ত পীর পুলিশের কাছে উল্টো অভিযোগ করায় প্রশাসন উভয় পক্ষকে ঘর মেরামত করতে নিষেধ করেছে। ফলে ঝড়ের মৌসুমে বিধ্বস্ত ঘর নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে অসহায় পরিবারটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্তের স্বার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুনানি না হওয়া পর্যন্ত আপাতত ওই স্থানে যেকোনো ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
ফেব্রু ১৯, ২০২৪
এপ্রিল ২২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ১৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।