এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিজের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারের নিয়ন্ত্রণে থাকা সব গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে এই প্রমাণ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে বিধি ২৭৪ অনুসারে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ চ্যালেঞ্জ জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ব্যক্তিগত কৈফিয়তের জন্য তাকে ১ মিনিট সময় দেওয়া হলে হাসনাত আবদুল্লাহ নিজের পূর্ববর্তী বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে—আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত না করা হয়।”
সংসদে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের লক্ষ্য করে ওঠা কিছু বক্তব্যের জবাবে তিনি বলেন, “আজকেও এই সংসদে আমরা দেখেছি, জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে যে—আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। সংসদে বর্তমানে যারা সরকারে আছেন, আমি আপনাদের বিনীত অনুরোধ করব—ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবই এখন আপনাদের নিয়ন্ত্রণে।”
তিনি আরও যোগ করেন, “দায়িত্বশীল জায়গা থেকে কেবল অভিযোগের সুরে কথা না বলে, আপনারা তদন্ত করে দেখুন। তদন্তে যদি আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি কিংবা কোনো ধরনের অসৎ উপায়ের প্রমাণ পাওয়া যায়, তবে আমি এই সংসদ থেকে ইস্তফা দেব।”
ডিসেম্বর ২০, ২০২৫
ডিসেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।