এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি-আসামবস্তি-কাপ্তাই সড়কে কাঠবোঝাই একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিল্লাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এছাড়া একই এলাকার বিনয় চাকমা (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কাঠবোঝাই মিনি পিকআপটি কাপ্তাই সড়কের একটি উচু ও ঢালু রাস্তা দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। এসময় ভারি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক কাঠের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, রাতে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আহত অপর শ্রমিকের চিকিৎসা চলছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অক্টোবর ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।