এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুভর্তি আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাকিব (১৮) এবং কেন্দুরভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।
বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের নাজিরপুর এলাকার জালালের গ্যারেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লক্ষীপুর থেকে বালুভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনীর দিকে যাওয়ার পথে, জালাল মিয়ার গ্যারেজ সংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা আরেকটি বালুভর্তি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হন।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও সজিবকে মৃত ঘোষণা করেন। আহত চালক পালিয়ে যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, "দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বালুভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।