এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার মোট ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সরিষা, মসুর ও খেসারীর বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব এবং কৃষকের ভাগ্য ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। ফসলের উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়া। এ ছাড়া স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুন ১৮, ২০২৫
ডিসেম্বর ৬, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।