এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় জুনিয়র বৃত্তি-২০২৫ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনন্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল্লাহ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না এবং ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি। অনুষ্ঠানে উপজেলা যুবদল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের নিজেদের মেধা, মনন ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ; তাই সততা ও নিষ্ঠার সাথে দেশ এবং জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
আলোচনা সভা শেষে কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।