এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুর ৩টা ১০ মিনিটে জেলার মুন্সি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বরিশাল থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৮৬২) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী বালুবাহী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যাত্রীবাহী বাসে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন রওশন আলী সরদার (৭০), পিতা আব্দুল গনি, গ্রাম টেঙ্গুড়া, থানা দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা ঢাকা। অপরজন মো. লাল মিয়া (৭৫), পিতা রুস্তম মণ্ডল, ছেলে মিজানুর রহমান, গ্রাম রোয়া কুলি বদরগঞ্জ পাড়া, পোস্ট মুন্সিগঞ্জ, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা।
আহত দুইজন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যানবাহন সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।