এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভনে ৩৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুটিকাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পৌর শহরের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীদের পক্ষে মনজুরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২০ সাল থেকে নজরুল ইসলাম উপজেলার গুদিঘাটা সরোজিনী, বড়মাছুয়া খেজুরবাড়িয়া, ছোটমাছুয়া, ফুলঝুড়ি সৈয়দ মেমোরিয়াল ও নলি সরদারপাড়া নামে পাঁচটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নিজেকে এসব প্রতিষ্ঠানের সভাপতি বলে প্রচার চালান।
ওই বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এরপর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নজরুল ইসলাম নানা কৌশলে ৩৫ জন প্রার্থীর কাছ থেকে মোট ২ কোটি টাকা নেন। টাকা নেওয়ার পর ৫ আগস্ট থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভুক্তভোগী সালমা সুলতানা, সাইদুর রহমান, শিমু আক্তার, হাসান, মুন্নি আক্তার, অন্তর কুমার, মামুন, সাবিনা ইয়াসমিন, হাসিনা বেগম, বাবু, সাইদুল ইসলাম, কোয়েল মল্লিক ও অভিভাবক শহিদুল ইসলাম।
শিমু আক্তার ও সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, চাকরির আশায় টাকা দেওয়ার কারণে তাদের সংসারে অশান্তি দেখা দিয়েছে। অভিযুক্ত নজরুল ইসলাম ৫ আগস্টের পর থেকে স্বপরিবারে পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।