এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২৫ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
এদিন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আদালত তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানার সন্ত্রাসবিরোধী আইনের অপর একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ছিলেন। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা ও গুলি চালায়।
এর মধ্যে ১৯ জুলাই ওই এলাকার শাহ আলী প্লাজা সংলগ্ন স্থানে মামলার বাদী বশির উদ্দিন হেঁটে যাচ্ছিলেন। এ সময় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে বশির উদ্দিন আত্মরক্ষার্থে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তার পেটের ডান পাশে গুলি লাগে, যা পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে এই ঘটনায় গত বছরের ১০ অক্টোবর বাদী বশির উদ্দিন নিজেই কাফরুল থানায় মামলাটি দায়ের করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।