এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের আর কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ। তিনি বলেছেন, শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) সকালে হবিগঞ্জের জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ বলেন, "শিক্ষকতা মহান পেশা। কেউ যদি এই পেশায় থেকে রাজনীতিতে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ সময় তিনি অভিযোগ করে বলেন, শিক্ষকদের এসব রাজনৈতিক কর্মকাণ্ড ও অবহেলার নেতিবাচক প্রভাবেই চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ফলাফল খারাপ হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) জহিরুল হক শাকিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবুল হাসানসহ শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা।
সভায় উপস্থিত বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি দায়িত্বশীল ও পড়াশোনায় মনোযোগী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আগস্ট ১৫, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।