এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন কুনিকা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভুয়া ছবিটি শেয়ার করে ক্ষোভ উগড়ে দেন এই অভিনেত্রী। যারা ছবিটি তৈরি করেছে, তাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কুনিকা স্মরণ করিয়ে দেন, কুমার শানু বর্তমানে সুখে সংসার করছেন। এছাড়া আদালতের নির্দেশে শানুর ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সংরক্ষিত রয়েছে। অনুমতি ছাড়া এ ধরনের ছবি প্রচার করলে নির্মাতারা বড় ধরনের আইনি বিপাকে পড়বেন বলে সতর্ক করেন তিনি। ভক্তদের এই ‘ফ্যানডম যুদ্ধ’ বা অন্ধভক্তি থেকে সৃষ্ট নোংরামি বন্ধ করার অনুরোধ জানানোর পাশাপাশি মানহানির মামলা করারও হুমকি দিয়েছেন কুনিকা।
সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ অংশ নিয়ে কুমার শানুর সঙ্গে নিজের প্রায় ছয় বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন কুনিকা সদানন্দ। তিনি জানান, ওই সম্পর্ক নিয়ে তার কোনো আক্ষেপ নেই। সে সময় তিনি কঠিন মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাই সম্পর্ক টিকিয়ে রাখা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কুনিকা জানান, তারা একে অপরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন। শানুর ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের দিনগুলোতে তার পোশাক নির্বাচন থেকে শুরু করে ডায়েট—সবকিছুরই দেখাশোনা করতেন কুনিকা।
তবে একসময় এই সম্পর্ক জটিল মোড় নেয়। কুমার শানুর তৎকালীন স্ত্রী রিতা ভট্টাচার্য বিষয়টি জানতে পেরে মারাত্মক ক্ষুব্ধ হন। কুনিকা স্মৃতিচারণ করে জানান, রাগের মাথায় রিতা একবার হকিস্টিক দিয়ে তার গাড়িও ভেঙে দিয়েছিলেন। মূলত সন্তানদের ভরণপোষণ ও পারিবারিক টানাপোড়েনের জেরেই সেই তিক্ততার সৃষ্টি হয়েছিল, যার পরিণতিতে শেষ পর্যন্ত শানু ও কুনিকার বিচ্ছেদ ঘটে।
(সূত্র: এনডিটিভি)
ফেব্রু ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।