এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড থেকে হলিউড—বিশ্বজুড়ে নিজের অভিনয় ও ব্যক্তিত্বের দ্যুতি ছড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ (১৮ জুলাই) জনপ্রিয় এই আন্তর্জাতিক অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের জন্য এলো এক বড় চমক। নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-তে প্রিয়াঙ্কার প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যেখানে একেবারে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন তিনি।
জন্মদিন উপলক্ষে প্রিয়াঙ্কার এই অদেখা রূপ উপহার হিসেবে সামনে এনেছেন ‘বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। তাঁর নির্মাণাধীন অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘বারাণসী’তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। বিশেষ দিনটিতে চরিত্রটির দুটি ভিন্ন মেজাজের স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে।
সিনেমার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…”।
প্রকাশিত প্রথম ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে রহস্যময় ও তীব্র এক আবহে। পরনে কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, চুলে এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং কানে সবুজ পান্নার দুল। পোস্টারে প্রিয়াঙ্কার তীক্ষ্ণ ও আত্মবিশ্বাসী চাহনি বিশেষভাবে নজর কেড়েছে।
দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ ভিন্ন ও প্রাণবন্ত রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে তাঁকে আকাশে লাফ দেওয়ার এক উচ্ছ্বসিত ভঙ্গিতে দেখা যায়। পেছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাহাড়, সবুজ তৃণভূমি এবং সেখানে বিচরণরত জেব্রা ও জিরাফ, যা ছবিতে একটি রোমাঞ্চকর অভিযানের আবহ ফুটিয়ে তুলেছে।
সিনেমায় প্রিয়াঙ্কার চরিত্রটি সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, ‘মন্দাকিনী’ চরিত্রটি একজন দুর্ধর্ষ ও বিশ্বভ্রমণকারী নারীর; যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল এবং দর্শকমনে দাগ কাটার মতো।
নতুন এই লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেউ মন্তব্য করেছেন, “তিনি কি এখানে প্রধান খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন?” আবার কেউ লিখেছেন, “শৈশব থেকে তাঁর অভিনয় দেখে আসছি, এখনও তিনি নিজের সেরা রূপটি ধরে রেখেছেন।”
পৌরাণিক উপাদান, লোকগাথা ও বিজ্ঞান কল্পকাহিনির মিশেলে তৈরি ‘বারাণসী’ সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আরও অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। বিশাল বাজেটের এই প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্রটি ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নভেম্বর ২৭, ২০২৫
এপ্রিল ২৫, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।