এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় বিশেষ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে লার্ভিসাইডিং (লার্ভা ধ্বংস) এবং বিকেলে ফগিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।
উদ্বোধনী অনুষ্ঠানটি পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রাম থেকে শুরু হয়। এ সময় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, পৌর প্রকৌশলী জাকারিয়া আলম, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী উদ্বোধনী বক্তব্যে বলেন,ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। এর বিস্তার রোধে মশার লার্ভা ধ্বংস করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই নিয়মিত লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা পৌরবাসীকে সুরক্ষিত রাখতে কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সবাইকে নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান বলেন,মশক নিধন কার্যক্রম শুধু পৌরসভার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
পৌর প্রকৌশলী জাকারিয়া আলম বলেন,পরিকল্পিতভাবে প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইডিং ও ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ বলেন, পৌরসভার নির্ধারিত টিম প্রতিদিন সকালে লার্ভিসাইডিং এবং বিকেলে ফগিং কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।
উল্লেখ্য, প্রতিদিন সকালে লার্ভিসাইডিং এবং বিকেলে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গু প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।