এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আর প্রযোজক হিসেবে নিজের প্রথম কাজেই সাফল্যের মুখ দেখলেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে।
আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রথম কাজের এমন স্বীকৃতির আনন্দে চলচ্চিত্রটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন বুবলী। একই সঙ্গে প্রযোজনার এই নতুন পথচলায় দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে উচ্ছ্বসিত বুবলী লিখেছেন,
“অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজের প্রথম কাজ—স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট সেকশন’-এ নির্বাচিত হয়েছে। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।”
নতুন এই অধ্যায় নিয়ে অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন,
“এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতেও আপনাদের জন্য আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে পারি।”
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় বুবলীর এই আত্মপ্রকাশকে তার ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন।
জুন ৪, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২০ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।