এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই ৩৬ গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শনিবার (৮ আগস্ট) সকালে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাদুঘরটিতে যান।
পরিদর্শনকালে এনসিপি নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক নিদর্শন, ছবি, নথি ও স্মারকগুলো গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন।
এ সময় এনসিপি নেতারা জুলাই আন্দোলনের সময় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ও ঘটনাপ্রবাহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের স্মৃতি জাদুঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, নথি ও স্মৃতিচিহ্নসমূহ সংরক্ষণ, গবেষণা এবং জনসাধারণের প্রদর্শনের লক্ষ্যেই সাবেক গণভবনে এই স্মৃতি জাদুঘরটি স্থাপন করা হয়েছে। গত বুধবার (৫ আগস্ট) এটি উদ্বোধনের পর দিন বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাধারণ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।