এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পুষ্টি বিষয়ে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলায়। বুধবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রমের সূচনা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার শম্পা দাশ গুপ্ত, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত এবং সাংবাদিক মাহফুজ আলম।
সভায় বক্তারা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করাই এই সপ্তাহের প্রধান উদ্দেশ্য। বক্তারা সরকারি নীতি ও পরিকল্পনার বিষয়ে অবহিত করে সবার মধ্যে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।