এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে থানচি উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী এ আয়োজন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
“শিশু থেকে প্রবীণ—পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।
পরিসংখ্যান কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
সভায় আরও উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি অনুপম মারমা এবং ব্র্যাক এনজিও’র ম্যানেজার প্রিয় লাল চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মাঝে পুষ্টিনীতির তাৎপর্য তুলে ধরতে হবে। পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, খাদ্যাভ্যাসে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জাতিকে আরও সুস্থ ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব।
সভায় জানানো হয়, আগামী ৩ জুন ঢাকা পিজি হাসপাতালের তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জরায়ুজনিত সমস্যা নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করবেন। দিনব্যাপী চলবে এই বিশেষ ক্যাম্প।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।