এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩১ জন কৃতী শিক্ষার্থীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বলীপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বলীপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র ফেডারেশন বলীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি অং ম্যা থোয়াই মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শৈচৌওয়ান মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবা থোয়াই মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়কারী মংসাই মারমা, ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক মাম্যাচিং মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বলীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনি এবং বলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট উবা থোয়াই মারমা বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই।" তিনি পার্বত্য অঞ্চলের প্রতিকূল পরিবেশ জয় করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার প্রসারে স্থানীয় সামাজিক সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অন্যান্য বক্তারা বলেন, পাহাড়ি জনপদের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীরা যেভাবে মেধার স্বাক্ষর রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, শিক্ষার অধিকার রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক (ক্রেস্ট) ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং ছাত্র ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুন ২৭, ২০২৫
আগস্ট ২০, ২০২৬
ফেব্রু ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।