এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটায় ডাকবাংলো রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসেনের (জিলু) সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র সহসভাপতি মো. আকরাম হোসেন মিয়া, সহসভাপতি মো. ইকরাম হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম।
বোয়ালমারী উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলামের সার্বিক সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি ওসমান গনি, মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল হাসান ও মধুখালী পৌর ওলামা দলের সভাপতি মো. ফরিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বোয়ালমারী উপজেলা ও পৌর ওলামা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলা শাখায় মুন্সী সিরাজুল ইসলামকে সভাপতি ও আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া পৌর শাখায় মাওলানা ডা. কামাল হোসেন সভাপতি এবং হাফেজ মুরাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জুলাই ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।