এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে বিষধর সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌস সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস সাগরিকা ওই গ্রামের মো. নূরে আলম জিকুর স্ত্রী এবং জালাল উদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সাগরিকা নিজ বসতবাড়ির বাথরুমের দিকে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ তাঁর পায়ে দংশন করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি পরিবারের লোকজনকে জানান। পরে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে শুক্রবার (২৮ আগস্ট) রাত ২টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে স্থানীয়রা জানান, বর্ষাকালে এলাকায় সাপের উপদ্রব অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে রাতের বেলা বসতবাড়ির আশপাশ, বাথরুম, রান্নাঘর কিংবা ঝোপঝাড়যুক্ত স্থানে চলাচলের ক্ষেত্রে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।