এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর জানাজা শেষে নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টায় আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একযোগে এই সাতজনের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে আত্রাইয়ের সাতজনের মরদেহ নিজ এলাকায় আনা হয়। গভীর রাতে প্রিয়জনদের নিথর দেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
সকালে অনুষ্ঠিত জানাজায় শোকাহত হাজারো মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করেন।
এ সময় সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, "নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।" অগ্নিকাণ্ডে নিহত অন্য প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সৌদি দূতাবাস সূত্রে শনাক্ত হওয়া আত্রাইয়ের নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামানিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।