এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৩০ মে) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মোঃ রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতির আলোর দিশারী। দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি যেমন সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক তেমনি যুদ্ধবিধ্বস্ত দেশকে একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ও চেতনাকে এদেশের মাটি থেকে মুছে ফেলা অসম্ভব। আজকের এই দিনে আমাদের প্রধান দায়িত্ব হলো, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকা। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করি।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক বখস্, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।