এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার ইজারাকে কেন্দ্র করে মিলন ওরফে কদম (৩৫) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) সকালে নবাবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মিয়া পাড়া গ্রামের মোঃ ফরহাদ মিয়ার ছেলে মোঃ মিজান মিয়া (১৯), সদাশিবপুর গ্রামের মৃত নান্নু শেখের ছেলে মোঃ লিমন শেখ (২০), পদমদী মিয়া পাড়া গ্রামের মোঃ মোতালেব শেখের ছেলে মোঃ রাজিব শেখ (২৫) এবং ঘোড়ামারা গ্রামের আব্দুল রাজ্জাক ফকিরের ছেলে মোঃ সোহাগ ফকির (২১)।
পুলিশ জানায়, সোনাপুর বাজার ইজারাকে কেন্দ্র করে কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আরজু গ্রুপ ও বেতবাড়িয়া গ্রামের শিমুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৫ মে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। শিমুল গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আরজু গ্রুপের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতরা হলেন—আরজু (৪০), মিলন ওরফে কদম (৩৫) ও বাচ্চু মন্ডল (৩৮)। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে মিলন ওরফে কদমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাচ্চু মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ২৭ মে দুপুর পৌনে ২টায় মিলন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহত মিলনের বড় ভাই মোঃ আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানান, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের নির্দেশে বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানে চারজন আসামিকে গ্রেপ্তার করে বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জুলাই ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।