এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার চারটি ইউনিয়নের ৬ হাজার ১৬১টি অসহায় ও দুঃস্থ পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ চাল প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
বুধবার (২৮ মে) সকালে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ইউএনও। এ সময় তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠী, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ কেউ যাতে বঞ্চিত না হয়, সেজন্য এই বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। চালগুলো বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে পরীক্ষিত এবং পুষ্টিগুণসম্পন্ন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সুষম বণ্টনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৩০ মে পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদর ইউনিয়নে ২,০৩৪ পরিবার, রেমাক্রী ইউনিয়নে ১,৬৮৫ পরিবার, তিন্দু ইউনিয়নে ১,০৯৮ পরিবার এবং বলিপাড়া ইউনিয়নে ১,৩৪৪ পরিবারের মাঝে মোট ৬১.৬১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মো. শরিফুল রহমান, নারী সদস্য নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, রিংকো ম্রো এবং প্যানেল চেয়ারম্যান হ্লাচিংমং মারমা প্রমুখ।
উল্লেখ্য, সরকারের এই উদ্যোগের ফলে ঈদ-উল-আযহাকে ঘিরে থানচির প্রান্তিক জনগোষ্ঠী কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানু ২০, ২০২৫
জানু ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।