এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে ৫০০গ্রাম গাঁজাসহ শিহাব হোসেন (২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। সে উপজেলার সয়না রঘুনাথপুর গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সোমবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিওিতে কাউখালী সদর ইউনিয়নের বাসস্টান্ড রোডের মাষ্টার বাড়ির সামনে থেকে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার এস আই রাশিদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার সিএন্ডবি রোডে মাষ্টার বাড়ি সংলগ্ন এলাকা থেকে ৫০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।
এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, শিহাব হোসেন নামে এক চিহ্নিত ব্যবসায়ীকে ৫০০গ্রাম গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ (মঙ্গলবার) সকালে পিরোজপুর কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ১ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।