এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ বা একটি বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর অস্তিত্ব ছিল বলে স্বীকার করেছেন সেই সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ওই গোষ্ঠীর সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি আগেও বলেছি, কিচেন কেবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।’
উল্লেখ্য, রাষ্ট্র বা সরকারপ্রধানের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ কিছু সহকর্মীদের নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক গোষ্ঠীকে ‘কিচেন কেবিনেট’ বলা হয়, যারা সরকারের নীতিনির্ধারণী বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করেন। সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটি টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন যে, অন্তর্বর্তী সরকারের সাত সদস্যের একটি কিচেন কেবিনেট নিয়মিত যমুনায় বৈঠকে বসত এবং বিভিন্ন মন্ত্রণালয়ে হস্তক্ষেপ করতো।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের করা বিতর্কিত বাণিজ্যচুক্তির প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন হওয়ার তিন দিন আগে তাড়াহুড়ো করে এই চুক্তি সই করা হয়েছে। আমাদের দল বা এনসিপির কোনো মতামত এই চুক্তির বিষয়ে নেওয়া হয়নি। এটি বিএনপি সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মাধ্যমে করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা তাদেরই দায়, যা এখন তারা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি পলিটিক্যাল ব্লেম গেম।’
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চুক্তি যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে আপনারা এটি পর্যালোচনা করুন অথবা বাতিল করুন। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিন।’
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
---
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।