এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” জনসম্পৃক্ত করার লক্ষ্যে পিরোজপুরে জনসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এলিজা জামান।
জনসংযোগ কার্যক্রমে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় এলিজা জামান বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি। বিএনপি জনতার দল, জনগণই আমাদের শক্তি। তাই আমাদের ধানের শীষের পক্ষে থেকে কাজ করতে হবে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।