এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়িতে কারাবন্দী সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙ্গামাটিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৬২ জন সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি দমন ও রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষা করা অপরিহার্য। বক্তারা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক ও নিপীড়নমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, “সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি কেবল একজন ব্যক্তির মুক্তি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে এবং পেশাগত সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। একই সময়ে স্মারকলিপির একটি অনুলিপি জেলার পুলিশ সুপারের কাছেও হস্তান্তর করা হয়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
এছাড়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উছিংছা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে এবং সাংবাদিক শান্তিময় চাকমা, মেহেদি হাসান সোহাগ ও মিশু মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফুটবল | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।