এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উৎসবমুখর পরিবেশে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘স্বয়ংবর মিন্দি উৎসব’ আজ বুধবার (২৭ মে) শেষ হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী উৎসবে মেহেন্দী প্রেমী মানুষের ঢল নামে।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের মাঝে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং নামমাত্র মূল্যে সাধারণ মানুষের কাছে মেহেদী সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। এবারের উৎসবে জেলা ও আশপাশের অঞ্চলের প্রায় ৪০ জন দক্ষ মেহেদী শিল্পী (আর্টিস্ট) অংশগ্রহণ করেন। গত তিন দিনে প্রায় দুই হাজার নারী ও শিশু এই উৎসব থেকে মেহেদী পরার আনন্দ উপভোগ করেছেন।
উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন তহুরা হক অধি, মারিয়া বৃষ্টি, সোহান মোল্লা ও আলী হাসান। আয়োজকরা জানান, এবারের উৎসবে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, যা তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সুষ্ঠু ও সুন্দরভাবে মেলাটি সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
আয়োজক কমিটির সদস্যরা আরও জানান, এর আগে প্রতি বছর দুই ঈদ উপলক্ষে অত্যন্ত সীমিত পরিসরে এ ধরনের আয়োজন করা হতো। তবে এবারই প্রথম বড় কোনো প্রাঙ্গণে বৃহৎ পরিসরে এই ‘মিন্দি উৎসব’ আয়োজন করা হয়েছে। মানুষের এই বিপুল আগ্রহ ধরে রাখতে আগামী বছর আরও বড় পরিসরে এবং বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
মেহেদী উৎসবকে কেন্দ্র করে অম্বিকা ময়দান এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগত দর্শনার্থীরা এ ধরনের সৃজনশীল আয়োজনের প্রশংসা করেছেন।
অক্টোবর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।