এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ওপর থেকে হঠাৎ গ্লাস খুলে নিচে পড়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে দফায় দফায় এ ধরনের ঘটনায় রোগী, তাদের স্বজন এবং হাসপাতাল কর্মীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি গ্লাস ওপর থেকে খুলে নিচে পড়ে যায়। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের দ্বিতীয় তলা থেকে একসঙ্গে ৭ থেকে ৮টি গ্লাস হঠাৎ খুলে নিচে পড়ে। তবে দুটি ঘটনাতেই অল্পের জন্য বড় কোনো হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছেন পথচারী ও রোগীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বৃষ্টি ও দমকা বাতাসের চাপের কারণে ভবনের গ্লাসগুলো আলগা হয়ে খুলে পড়ছে। হাসপাতালের মতো একটি জনবহুল স্থানে বহুতল ভবন থেকে এভাবে গ্লাস খসে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভবনের নিচে সবসময়ই রোগী ও তাদের স্বজনদের ভিড় থাকে, ফলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী ও হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ভবনের নির্মাণশৈলী বা গ্লাস লাগানোর ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আতঙ্কিত সাধারণ মানুষ ও হাসপাতালের কর্মচারীরা দ্রুত ভবনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
নভেম্বর ৩০, ২০২৫
ডিসেম্বর ৩১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
নেত্রকোনা | ২৬ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।