এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের উদ্যোগে শব্দ দূষণে মানবদেহে ক্ষতিকর প্রভাব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ বুধবার শহরের এ্যাবলুম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সৈয়দ সাঈদ আনোয়ার। পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শহর সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দীন রাসেদ,রোজা ও ডায়াবেটিস বিষয়ে আলোচনা করেন ডা: কে এম নাহিদ- উল- হক ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এসময় আরো বক্তব্য রাখেন শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রধান নির্বাহী জাহাঙ্গীর হোসেন, পরিবেশ উন্নয়ন ফোরামের সহ দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সহ সভাপতি মোনোয়ারা রহমান,উপদেষ্টা রেজাউল ইসলাম জুলু,নির্বাহী সদস্য রেহেনা প্রিয়া,সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম,নির্বাহী সদস্য নাজমুল হাসান,নির্বাহী সদস্য মো ইউসুফ আলী, নির্বাহী সদস্য মোঃ রুবেল প্রমখ।
এসময় বক্তারা বলেন, দিনদিন শব্দ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। গাড়ির অকারণে হরেন বাজানো, শহরে ইট ভাংগা মেশিন, আতশবাজি ও সাউন্ড বক্সের মাধ্যমে শব্দ দূষণ হচ্ছে। এব্যাপারে নাগরিকদের সচেতন হতে হবে। পাশাপাশি শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ হতে হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।