এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আজ সোমবার ১৪ এপ্রিল সকালে জরিমানার টাকা না দেওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ রমজান বিরামপুর বাজারে লুডু খেলা নিয়ে খালপাড় এলাকার হাদিস মিয়া ও পীরবাড়ি এলাকার জুয়েলের মধ্যে ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন এবং শালিসে হাদিস মিয়াকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করায় রবিবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরবর্তী সময়ে সংঘর্ষে রূপ নেয়।
এদিন সকালে পীরবাড়ি এলাকার হুমায়ুন ও খালপাড় এলাকার আনিছ মেম্বার এবং সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটজনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।