এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আখাউড়া উপজেলা প্রশাসন-এর উদ্যোগে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় আখাউড়া, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি অফিসার (ভূমি)-এর নেতৃত্বে সকল প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সহ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আখাউড়া থানা, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আখাউড়া পৌরসভা-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং (আখাউড়া ব্লাড ফাউন্ডেশন) নামের একটি সামাজিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মহান একুশ বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
জুন ১৬, ২০২৪
এপ্রিল ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।