এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ আগস্ট, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল গণসমাবেশ থেকে জেলার ছয়টি সংসদীয় আসনেই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করে দলটি। এতে জানানো হয়, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার সঙ্গে থাকবেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বলেন, "বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। এই সংকট থেকে উত্তরণের জন্য গণঅধিকার পরিষদ একটি গণনির্ভর আন্দোলনের রূপরেখা দেবে। ব্রাহ্মণবাড়িয়া হতে পারে সেই পরিবর্তনের সূতিকাগার।"
তিনি আরও বলেন, এই সমাবেশ থেকে শুধু প্রার্থীই ঘোষণা করা হবে না, দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে। সমাবেশ সফল করতে জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই ঘোষণার মাধ্যমে দলটি ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিল, যা আগামী দিনে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।