এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলায় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় রুমা সদরের জাইঅন পাড়াস্থ ‘ইসিসি’র মাল্টি অ্যাক্টিভিটি রুমে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন’ (সিডিসি)-এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ (সিআইবি)।
প্রকল্পের শিক্ষক সিটিপার বম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম চন্দ্র বণিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক লাল অলিফ, যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মো. হানিফ, প্রকল্পের সমাজকর্মী চমপা বম এবং শিক্ষক লালময় কিম বম।
প্রধান অতিথির বক্তব্যে বলরাম চন্দ্র বণিক বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণ সমাজকে এগিয়ে নিতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ দেশ গড়তে যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।"
আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের প্রধান শক্তিই হলো যুবসমাজ। তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সঠিক পথপ্রদর্শনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুব প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
'আলাপ'-এর উদ্যোগে পৃথক কর্মসূচি:
এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রুমা থানা পাড়াস্থ সামাজিক সংগঠন ‘আলাপ’-এর উদ্যোগেও পৃথক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও স্থানীয় তরুণ-তরুণীদের উপস্থিতিতে যুব দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
অক্টোবর ১৪, ২০২৪
ফেব্রু ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।