এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ২৬নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে নির্যাতিত ছাত্রীর আত্মীয়-স্বজন ছাড়াও নূরুল কুরআন নূরিয়া মাদ্রাসা, দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
নির্যাতিত ছাত্রীর মা মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি বলেন, "গত ২০ এপ্রিল আমাদের এক আত্মীয় মারা গেলে আমরা সেখানে যাই। সেই সুযোগে খোকন সরদার আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন দারুল কুরআন নূরিয়া মাদ্রাসার শিক্ষক পারভেজ সরদার, মাওলানা মাহবুব হোসেন, মো. হাফিজুর রহমান শেখ, দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ হালদার, সহকারী শিক্ষক কল্যাণ চন্দ্র, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক রুপিয়া বেগম ও মাদুরিমা খন্দকার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত খোকন সরদার এলাকার চিহ্নিত অপরাধী। এর আগেও সে একাধিক নারীকে উত্ত্যক্ত করেছে এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তারা খোকন সরদারের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত খোকন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।