এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরকে শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এক বিশেষ অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পিরোজপুর এপি অফিসে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। ওয়ার্ল্ড ভিশন বরিশাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রুভেন হালদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান।
অবহিতকরণ সভায় পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো শিশু শ্রম প্রতিরোধে সংস্থার চলমান কার্যক্রম এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
বক্তারা তাদের বক্তব্যে শিশু শ্রম ও বাল্যবিবাহ নির্মূলসহ বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে আনতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ অত্যন্ত জরুরি। এছাড়া শিশুদের স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্বও তুলে ধরেন তারা।
সভার পাশাপাশি এদিন পিরোজপুর এপি অফিসের চারপাশের এলাকায় ‘পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’—এই স্লোগানকে সামনে রেখে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। স্থানীয় শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিশু ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিরোজপুরকে শিশুদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।