এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও পিরোজপুর-০১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম দুলাল বলেছেন, দুর্নীতিমুক্ত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের জন্য কাজ করতে চান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইন্দুরকানী (জিয়ানগর) প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলাল বলেন, “আমি ছাত্রজীবন থেকেই আমার জন্মস্থান জিয়ানগর ও পিরোজপুরে ছাত্রদল-যুবদলের নেতৃত্ব দিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরও দায়িত্ব পালন করেছি। রাজনীতি করতে গিয়ে বহু হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনো অন্যায় বা দুর্নীতির সাথে আপোষ করিনি। নীতি ও আদর্শ থেকে পিছপা হইনি।”
তিনি আরও বলেন, “যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকে বিভিন্ন জেলা-উপজেলায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং সদ্য কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছি। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি সব সময় আমার নির্বাচনী এলাকা জিয়ানগর, পিরোজপুর ও নাজিরপুরের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি তৃণমূল কর্মীদের মূল্যায়নে বিশ্বাসী।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে যদি প্রার্থী হিসেবে সুযোগ দেওয়া হয়, তবে তৃণমূলের কর্মী ও জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জিয়ানগর, পিরোজপুর ও নাজিরপুরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করব এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে পিরোজপুর-১ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”
ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপি নেতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুরূপ এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম দুলাল। সেখানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মাসুদ, জিয়ানগর উপজেলা যুবদলের সভাপতি মো. আতিকুল রহমান আতিক, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লাভলু, উপজেলা জাসাসের সহ-সভাপতি নাজমুল হুদাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।