এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। তবে এই ম্যাচের বিতর্কিত রেফারিং নিয়ে ফুটবল বিশ্বে তীব্র সমালোচনা চলছে। ম্যাচ পরিচালনায় ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন।
শেষ ষোলোর এই ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মিশরের। ম্যাচের শেষ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশর শিবিরের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই বিতর্কিত ম্যাচ ও রেফারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন:
"আমি এতদিন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা নিয়ে কোনো ধরনের মন্তব্য করিনি। কোনো বিতর্কে যাইনি, কোনো পোস্টও করিনি। কিন্তু আজকে অনেকগুলো পোস্ট করতে বাধ্য হয়েছি, কথা বলতে বাধ্য হয়েছি। কারণ আজ আমার কাছে মনে হয়েছে, আর্জেন্টিনাকে জেতানোর জন্য, শুধুমাত্র ব্যবসার জন্য ফিফা যা খুশি তাই করছে। ফুটবলের নামে যা চলছে, সেটা আর স্বাভাবিক রেফারিং ভুল বলে মেনে নেওয়া যায় না। আজ মিশরের কাছ থেকে একদম প্রকাশ্যে, চোখের সামনে তাদের প্রাপ্য জয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। একজন ফুটবল ফ্যান হিসেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না।"
লিওনেল মেসির প্রতি সম্মান বজায় রেখেই বান্নাহ আরও বলেন, মাঠে যা ঘটেছে তা ফুটবলের সৌন্দর্যের পরিপন্থী এবং বিশ্বের বহু বিবেকবান মানুষ ও ফুটবলপ্রেমী এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
একই পোস্টে বান্নাহ একটি ভিন্ন বিষয়ের অবতারণা করে ঘটনার পেছনের রাজনৈতিক সমীকরণ ইঙ্গিত করে লিখেছেন:
"আমার কাছে মনে হয়েছে, মিশরের সর্বনাশটা সেদিনই শুরু হয়েছিল, যেদিন মিশরের কোচ আমেরিকার মাটিতে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিয়েছিলেন। এটা অবশ্যই ন্যায্যতা ও ফুটবলের সৌন্দর্যের ওপর আঘাত।"
তার মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে রেফারিং, ফাউলের সিদ্ধান্ত এবং ভিএআর (VAR)-এর ব্যবহার সবকিছুই যেন একতরফাভাবে মিশরের বিপক্ষে এবং আর্জেন্টিনার পক্ষে কাজ করেছে।
জুন ২১, ২০২৬
ডিসেম্বর ২৪, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।