এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা-এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হল-এ গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা ও শিশু কিশোর ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।