এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, নগরকান্দা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে একটি প্রভাতফেরি (র্যালি) বের করা হয়। প্রভাতফেরিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরাজ শারবীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান সাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া এবং যুবদল নেতা তৈবুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের চরম আত্মত্যাগের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তাঁরা বলেন, রক্তস্নাত এই বাংলা ভাষার মর্যাদা ও স্বকীয়তা রক্ষায় নতুন প্রজন্মকে আরও বেশি সচেতন হতে হবে। মাতৃভাষার সঠিক চর্চার মাধ্যমেই ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।