এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামায়াত ইসলামী নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, জামায়াতের নেতা বলে থানার পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন আপনাদের কথায় উঠবে-বসবে-এমন ভাবার কোনো সুযোগ নেই। থানা পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, কারও ব্যক্তিগত নয়। আমরা এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের ধিক্কার জানাই।
সোমবার বেলা ১১টায় শ্রীনগর বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর এই ধরনের দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তারা নির্বাচনকে বিতর্কিত করতে চাইছে।
তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের বিভাজনমূলক বক্তব্যের পরিবর্তে ভালো ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে এগিয়ে আসুন।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, শ্রীনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আগস্ট ২৯, ২০২৫
মার্চ ১৫, ২০২৬
আগস্ট ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।