সালথায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১২ জুন, ২০২৫ ৪:৩০ পিএম
শেয়ার করুন:
সালথায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় পানিতে ডুবে তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫) নামে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টার দিকে সালথার বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তানহা ও আবু তালহা মধুখালী উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। তারা মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন সকাল ১১টার দিকে আবু তালহা পাশের পুকুরে কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। ছোট ভাইকে ডুবে যেতে দেখে তানহাও তাকে বাঁচাতে পুকুরে নামে এবং সেও ডুবে যায়।

পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে নিশ্চিত হয়েছি—তারা মারা গেছে।”

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।