এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির সাজেক সড়কের বিভিন্ন অংশ ডুবে গেছে। এতে সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক। বাঘাইহাট ও মাচালং এলাকার সড়ক প্লাবিত হওয়ায় সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে সাজেক রিসোর্ট মালিক সমিতির সহসভাপতি মতিজয় ত্রিপুরা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত দুদিনে সাজেকে সব মিলিয়ে চার শতাধিক পর্যটক বেড়াতে এসেছিলেন। টানা ভারী বৃষ্টিপাতের কারণে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সড়কের ওপর দিয়ে তীব্র স্রোতে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। ফলে এই পথে সব ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে আটকে পড়া পর্যটকেরা সবাই নিরাপদ আছেন।
মতিজয় ত্রিপুরা আরও বলেন, সড়কের পানি নেমে না যাওয়া পর্যন্ত পর্যটকদের পক্ষে সাজেক ছাড়া সম্ভব নয়। এই অবস্থায় আটকে পড়া পর্যটকদের যাতে বাড়তি ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য রিসোর্ট মালিকদের পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। পর্যটকেরা বর্তমানে শুধু সার্ভিস চার্জ দিয়ে রিসোর্টগুলোতে অবস্থান করতে পারছেন।
এদিকে, রাঙামাটি জেলায় অতিবৃষ্টি ও পাহাড়ধসের আশঙ্কায় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সড়ক যোগাযোগ চালু করা হবে বলে জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।