এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বসবাসরত মারমা সম্প্রদায়ের মধ্যে গৌতম বুদ্ধের শিক্ষার আলোকে দেশ ও ধর্মের মঙ্গল কামনায় দিনব্যাপী তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হলো ১৩তম কঠিন চীবর দান ও কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু প্রতিস্থাপন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকা উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিহার সংলগ্ন এলাকায় বুদ্ধ ধাতু স্থাপন, পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা গাথা পাঠ, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদানসহ নানাবিধ ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর আড়াইটায় কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা মঞ্চে আনা হয়। উদ্বোধনী ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সকল প্রাণীর হিতসুখ ও বিশ্বশান্তির কামনায় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পন্ন হয়।
ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথেরো। প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজনিয়ায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের পূজনীয় অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো। প্রধান স্বধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনা মহাথেরো। অনুষ্ঠানে পুণ্যার্থী নারী-পুরুষদের উদ্দেশে তিনি মূল্যবান ধর্মীয় দেশনা (উপদেশ) প্রদান করেন।
অনুষ্ঠানে তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুগন্ধা মহাথেরোসহ বিভিন্ন বিহার থেকে ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি পাইসুইউ মারমা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা মংচাপ্রু মারমা, সাবেক সদস্য লাব্রে চাই মারমা, সাধারণ সম্পাদক পাইসুইপ্রু মারমা ও যুগ্ন সম্পাদক থোয়াইচিং মারমা প্রমুখ।
সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে সারি সারি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজা কার্যক্রম সমাপ্ত হয়।
ডিসেম্বর ১০, ২০২৪
জুলাই ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।