এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ডংনালা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর দুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুন) দুপুরে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী (পিএইচডি)। তিনি বলেন, ‘দুধ একটি সুপার ফুড। এতে মেধা বিকাশের প্রয়োজনীয় সব উপাদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোনো বিকল্প নেই। তাই শিশুদের দুধপানের অভ্যাস গড়ে তুলতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথুন কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তংচংগ্যা ও সুমিত্রা চাকমা এবং সহকারী শিক্ষক নুরুল হামিদ প্রমুখ।
পাহাড়ি দুর্গম এলাকার শিক্ষার্থীদের মধ্যে পুষ্টির গুরুত্ব তুলে ধরতে এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
জুন ৫, ২০২৫
আগস্ট ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।