এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া পাচারকালে ৩৬ বস্তা (১ হাজার ৮০০ কেজি) অবৈধ ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢংছড়ি বিজিবি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশিকালে একটি ট্রাকে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই পরিবহন করা ১ হাজার ৮০০ কেজি ওজনের ৩৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।
বিজিবি আরও জানায়, জব্দকৃত সার ও ট্রাকটির আনুমানিক বাজারমূল্য (সিজার ভ্যালু) নির্ধারণ সাপেক্ষে তা স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধসহ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং সার পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে ইতোমধ্যে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।